Web Analytics

টানা বৃষ্টিতে আবারও অচল হয়ে পড়েছে জামালপুর শহর। হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে শহরের দুই-তৃতীয়াংশ এলাকা। সড়ক, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রিকশা ও অটোরিকশা চলাচল সীমিত হয়ে পড়েছে, ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা দেখা দিয়েছে। প্রতিবছর বর্ষায় একই চিত্র দেখা গেলেও স্থায়ী সমাধান এখনো হয়নি।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে খাল দখল, অপরিকল্পিত নগরায়ণ ও ব্যর্থ ড্রেনেজ ব্যবস্থার কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। অনেক খাল ভরাট বা দখল হয়ে যাওয়ায় বৃষ্টির পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। কোটি টাকার ড্রেন নির্মাণের পরও সুফল মিলছে না, কারণ অনেক ড্রেন ছোট, সংযোগহীন বা ময়লায় ভরা। পরিবেশকর্মী ও প্রকৌশলীরা মনে করেন, খাল পুনরুদ্ধার ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, পানি অপসারণে একাধিক টিম কাজ করছে এবং দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পরিকল্পনা প্রণয়ন চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।