Web Analytics

ময়মনসিংহের ভালুকা উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের আগেই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে এলাকাবাসী ও মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে প্রায় ১৫ থেকে ১৭ কোটি টাকা ব্যয়ে এই মসজিদটি নির্মিত হয়েছে। নাঈমা রহমান ঠিকাদারি প্রতিষ্ঠানের রাজিব চৌধুরী এই নির্মাণকাজের দায়িত্বে ছিলেন।

সরেজমিনে দেখা যায়, দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল ও নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ঠিকাদার ফাটল ঢাকতে ঘষামাজা করে হস্তান্তরের চেষ্টা করছেন। উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেনের নেতৃত্বে যাচাই-বাছাই কমিটি এখনো ভবনটি গ্রহণ করেনি। উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানিয়েছেন, ত্রুটি শনাক্ত করে মেরামতের কাজ চলছে এবং পরবর্তীতে পুনরায় যাচাই শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।

গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঠিকাদারকে ত্রুটিমুক্ত করে ভবন হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে এবং যাচাই শেষে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।