Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, মাস্টার প্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়। বুধবার ডিএসসিসির নগর ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ (ইউডিজেএফবি)-এর কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হাসান ইমনসহ নেতারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, পাকিস্তান আমলে শেরেবাংলা নগরকে দ্বিতীয় শহর হিসেবে মাস্টার প্ল্যান করা হয়েছিল, যা এখন অনেকটাই পরিকল্পিত এলাকা। ধুপখোলায় তিনটি মাঠের মধ্যে দুটি জায়গায় মার্কেট নির্মাণের সমালোচনা করে তিনি বলেন, নগরীতে মাঠের সংকট রয়েছে এবং ডিএসসিসি ওয়ার্ডভিত্তিক মাঠ তৈরির উদ্যোগ নিচ্ছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যানজট নিয়ন্ত্রণে আন্তঃজেলা বাস টার্মিনালগুলো কাঁচপুর ও কেরানীগঞ্জে স্থানান্তরের কাজ চলছে।

আবদুস সালাম বলেন, রাজধানীর নানা সমস্যা সমাধানে সমন্বয় প্রয়োজন এবং এজন্য নগর সরকার গঠন জরুরি। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান প্রধানমন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।