Web Analytics

সুদানের সংঘাতপ্রবণ কর্ডোফান অঞ্চলের উম্ম আরদা শহরে র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ১৪ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ১৫ আগস্ট স্থানীয় মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স জানায়, এল ওবেইদের দক্ষিণ-পশ্চিমের ওই এলাকায় হামলাটি চালানো হয়। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, নিহতদের সবাই বেসামরিক মানুষ এবং হামলার পর বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন।

এর আগে শুক্রবার আরএসএফ দাবি করেছিল, তারা উম্ম আরদার নিয়ন্ত্রণ নিয়েছে এবং এটিকে মাঠ পর্যায়ের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে বর্ণনা করে। তবে সুদানি সেনাবাহিনীর এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, উম্ম আরদা ও জাবাল আল-হাশাবায় আরএসএফের দুটি হামলা প্রতিহত করা হয়েছে এবং এতে বাহিনীটির ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকায় প্রবেশ কঠিন ও যোগাযোগ বিঘ্নিত থাকায় এএফপি সংঘর্ষের বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ইমার্জেন্সি লইয়ার্স সতর্ক করেছে, অবরোধ ও মৌলিক সেবার ঘাটতিতে সংকটাপন্ন এলাকাগুলোতে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে; কয়েকটি এলাকায় সহায়তা কার্যক্রমও বন্ধ রয়েছে। সেভ দ্য চিলড্রেনের হিসাবে, উত্তর কর্ডোফানের সংঘর্ষ থেকে পালিয়ে প্রায় ৪০ হাজার শিশু এল ওবেইদে আশ্রয় নিয়েছে। সেখানে দুটি বাস্তুচ্যুত শিবিরে অপুষ্টি ও তীব্র খাদ্যসংকট বেড়েছে, আর কিছু পরিবারকে দিনের প্রায় অর্ধেক সময় পানি সংগ্রহে ব্যয় করতে হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।