রাজধানীতে শুক্রবার পৃথক দুটি ঘটনায় দুই জন নিহত হয়েছেন। শ্যামপুরে ডাইং কোম্পানির ম্যানেজার সবুজ খান (৫৫) মোটরসাইকেলে করে পাওনা টাকা তুলতে যাওয়ার পথে দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। সকাল ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি, তবে শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, সবুজবাগের দক্ষিণ মাদারটেকে পারিবারিক কলহের জেরে পিন্টু (৩৫) নামের এক লেগুনা চালক আত্মহত্যা করেছেন। দুপুর দেড়টার দিকে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে স্বজনরা জানান। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাসিন্দা পিন্টু এক সন্তানের জনক ছিলেন। বিকেল ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, লাশ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।