Web Analytics

দশ বছর আগে দীপ্ত টিভিতে প্রচারিত তুর্কি সিরিজ ‘সুলতান সুলেমান’-এর মাধ্যমে বাংলাদেশে টেলিভিশন দর্শক প্রথমবারের মতো বড় পরিসরে ডাবিং সিরিজের অভিজ্ঞতা পান। মানসম্মত বাংলা ডাবিংয়ের কারণে সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বিদেশি সিরিজ প্রচারে নতুন দিগন্ত উন্মোচিত হয়। এরপর বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম ডাবিং সিরিজ প্রচারে উদ্যোগ নেয়, ফলে ভয়েস ওভার শিল্প একটি নতুন পেশা হিসেবে গড়ে ওঠে।

আগে বিটিভিতে কলকাতা থেকে ডাবিং করা হতো, তবে ২০১৫ সালে দীপ্ত টিভি নিজস্ব টিম ও স্টুডিও গড়ে তোলে। ভয়েস ডিরেক্টর লতা মজুমদার ও অভিনেতা দীপক সুমন জানান, শুরুতে ১৫ জনের দল নিয়ে কাজ শুরু হয়। বর্তমানে দেশে প্রায় ১৫টি ডাবিং স্টুডিও রয়েছে। শিল্পীরা প্রতি শিফটে ২ থেকে ৫ হাজার টাকা এবং অনলাইন ভয়েস ওভারে প্রতি মিনিটে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পান।

তবে মানহ্রাস ও সরকারি নিয়মকানুনের জটিলতা শিল্পটির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, মানোন্নয়ন না হলে দেশীয় বাজার আবারও বিদেশি ডাবিংয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।