Web Analytics

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ইরান দীর্ঘমেয়াদি পরিবর্তনে রাজি না হলে তেহরানের ওপর চাপ অব্যাহত রাখা হবে। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন এখন যাচাই করছে ইরান দুই দেশের সম্পর্কোন্নয়নে প্রয়োজনীয় পরিবর্তন আনতে প্রস্তুত কি না।

ভ্যান্সের দাবি, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও প্রচলিত সামরিক সক্ষমতাকে ব্যাপকভাবে দুর্বল করেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছে এবং দেশটির প্রচলিত সামরিক সক্ষমতাও ধ্বংস করেছে।

ইরান সম্পর্ক উন্নত করতে না চাইলে যুক্তরাষ্ট্র তার পক্ষে যতটা সম্ভব চাপ প্রয়োগ চালিয়ে যাবে বলে জানান ভ্যান্স। একই সঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে যতটা সম্ভব তেল ও গ্যাস উত্তোলনের চেষ্টা করা হবে, যাতে মার্কিন নাগরিকেরা কম দামে গ্যাস ও জ্বালানি পেতে পারেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।