Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১২ শিক্ষার্থী সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি পেয়েছেন। ২০১৯-২০২০ থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতিতে তাঁদের এই বৃত্তি দেওয়া হয়। বৃহস্পতিবার বিকালে উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ১২ হাজার টাকা করে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৃত্তিপ্রাপ্তদের হাতে চেক ও সনদ তুলে দেন। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ দিতে এ ধরনের বৃত্তি গুরুত্বপূর্ণ। তাঁর আশা, সৈয়দ ইমতিয়াজ আহমেদের স্মৃতিতে প্রতিষ্ঠিত এই বৃত্তি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আরও মনোযোগী করবে। অনুষ্ঠানে অনুষদ ও বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্মারক বৃত্তি তহবিলটি ২০০৯ সালের ৩ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং এর দাতা ডা. নেপিশা বেগম। তহবিলের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিএসএস পরীক্ষায় শীর্ষ দুই সিজিপিএধারী শিক্ষার্থীদের মাস্টার্স পর্যায়ে অধ্যয়নকালে এককালীন বৃত্তি দেওয়া। সৈয়দ ইমতিয়াজ আহমেদ ১৯৯৯ সালে বিভাগটিতে শিক্ষক হিসেবে যোগ দেন এবং ২০০৬ সালের ১ এপ্রিল মারা যান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।