Web Analytics

ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর এক বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে এবং মোদি রাজনৈতিক অবস্থান ধরে রাখতে জরুরি অবস্থার মতো কঠোর পদক্ষেপ নিতে পারেন। তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে অসন্তোষ বাড়ছে এবং অনেক কর্মকর্তা বিরোধী শিবিরের সঙ্গে তথ্য ভাগ করছেন।

রাহুল গান্ধী আরও বলেন, প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও তাঁদের পরিবারের বিষয়ে নিয়মিত তথ্য তাঁর কাছে আসছে। তিনি দাবি করেন, এমনকি নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও তাঁকে তথ্য পাঠাচ্ছেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ক্ষমতাসীন বিজেপি প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, ফলে আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব আরও বাড়তে পারে।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, রাহুল গান্ধী তাঁর দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি এবং কেন্দ্রীয় সরকার বা বিজেপির পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।