Web Analytics

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দুর্গাপূজায় তিন দিনের সাধারণ ছুটি, মন্দির ও পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা, সরকারি অর্থায়নে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা এবং কেন্দ্রীয় মনিটরিং সেল গঠনের দাবি জানিয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংগঠনটি জানায়, আগামী ১৬ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হবে।

সংগঠনটি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু কমিশন গঠনের দাবিও জানিয়েছে। নেতারা বলেন, পূজার আগে-পরে এবং নির্বাচনকেন্দ্রিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অতীত অভিজ্ঞতা থাকায় এবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তারা পূজার অন্তত ১০ দিন আগে থেকে পূজা চলাকালীন পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী সব মন্দির এবং পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া, সিলেট, রাজবাড়ী, পঞ্চগড়, মানিকগঞ্জ, রংপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুরের অভিযোগ তুলে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়। ৩০ সেপ্টেম্বর টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনাও উল্লেখ করা হয়। মহাজোট ২০২৭ সাল থেকে অষ্টমী, নবমী ও দশমী সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।