Web Analytics

নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর গাদি আইজেনকোট বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর কট্টর ডানপন্থি মিত্ররা নতুন সরকারে যোগ দিতে পারেন। তবে শর্ত হলো, সরকারপ্রধানের দায়িত্ব আইজেনকোটকেই দিতে হবে। তিনি নেতানিয়াহুর লিকুদ পার্টি ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির নাম উল্লেখ করেন।

আইজেনকোট বলেন, লিকুদ ও রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির সদস্যরা যদি প্রেসিডেন্টকে দেওয়া বক্তব্যের মতো সত্যিই মনে করেন যে এখন ঐক্যের সময়, তাহলে তাঁর নেতৃত্বে ও তাঁর উপস্থাপিত নীতির ভিত্তিতে গঠিত সরকারকে সমর্থন না করার কোনো কারণ নেই। প্রায় দুই দশক ধরে পালাক্রমে ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু।

২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর নেতানিয়াহুর সরকার গাজা, লেবানন ও ইরানে যুদ্ধ পরিচালনা করেছে। গত মাসের নির্বাচনে তাঁর দলের সমর্থন কমলেও কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে আইজেনকোট ৬৭ আইনপ্রণেতার সমর্থনের সুপারিশ পান, আর নেতানিয়াহুর পক্ষে আসে ৪৬ জনের সুপারিশ। এই হিসাবে আরব আইনপ্রণেতাদের সমর্থনও রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।