Web Analytics

ইরাকের বসরার কাছে মার্কিন মালিকানাধীন অপরিশোধিত তেল ট্যাঙ্কারে ইরানের হামলায় একজন ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন। বাগদাদে ভারতীয় দূতাবাস জানিয়েছে, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু’ নামের জাহাজে থাকা বাকি ১৫ জন ভারতীয় ক্রু সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দূতাবাস জানিয়েছে, তারা উদ্ধারকৃত নাবিক ও ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

হামলার পর পারস্য উপসাগরে আরেকটি তেল ট্যাঙ্কারে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক আইআরআইবি জানিয়েছে, ইরান হামলার দায় স্বীকার করেছে এবং পানির নিচে ড্রোন হামলায় পারস্য উপসাগরে দুটি তেল ট্যাঙ্কার উড়িয়ে দেওয়া হয়েছে।

ঘটনাটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সামুদ্রিক হামলার ধারাবাহিকতায় ঘটেছে, যেখানে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।