Web Analytics

মৌলভীবাজারে স্বামীর বিদেশযাত্রা ঠেকাতে জেলা পুলিশ সুপারকে ঘুষ দেওয়ার চেষ্টা করার অভিযোগে এক নারী ও এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া থানায় এ ঘটনা ঘটে। এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানের দ্বি-বার্ষিক পরিদর্শন চলছিল, যেখানে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আটক ব্যক্তিরা হলেন রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের জেসমিন আক্তার ও ভবানীপুর গ্রামের ব্যবসায়ী সামাদ চৌধুরী।

পুলিশ জানায়, জেসমিন আক্তারের সঙ্গে তার তালাকপ্রাপ্ত স্বামী মাহতাব মিয়ার পারিবারিক মামলা চলমান। স্বামী বিদেশে যাওয়ার খবর পেয়ে তিনি ব্যবসায়ী সামাদকে নিয়ে নগদ দুই লাখ টাকা নিয়ে থানায় আসেন। সামাদ কৌশলে ওই টাকার মধ্যে এক লাখ ৬০ হাজার টাকা সরিয়ে রেখে ৪০ হাজার টাকা পুলিশ সুপারের কাছে দেওয়ার চেষ্টা করেন।

কুলাউড়া থানার ওসি মুহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জেসমিন ও সামাদের বিরুদ্ধে মামলা করেছে এবং শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।