Web Analytics

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিওয়াস এ আদেশ দেন। এদিন দুপুর সোয়া ২টায় দীপকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফিরোজ উদ্দিন সুষ্ঠু তদন্ত, মূল রহস্য উদ্ঘাটন, অন্য আসামিদের গ্রেপ্তার এবং আলামত উদ্ধারের জন্য দীপকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে যুক্তি দেন। আসামিপক্ষের আইনজীবী মুতাসিম বিল্লাহ রিমান্ড দুই দিন করার আবেদন জানান।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় উত্তরা ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ২৭ বছর বয়সী তাহসিফ। পরদিন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দীপের তথ্যের ভিত্তিতে পিবিআই একটি নম্বরপ্লেটবিহীন কালো সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে। দীপ দাবি করেছেন, অজ্ঞাত কয়েকজনের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন; তবে পুলিশ এ বক্তব্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি এবং অসংগতি যাচাই করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।