Web Analytics

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনের প্রভাব পড়ে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দরপতনের কারণে স্থানীয় বাজারেও মূল্যবান এই ধাতুর দাম কমানো হয়েছে। এর আগে গত ২৫ মে বাজুস ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছিল। পাশাপাশি ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও সমন্বয় করা হয়।

চলতি বছরে এখন পর্যন্ত ৭০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস, যার মধ্যে ৩৭ বার বাড়ানো হয়েছে এবং ৩৩ বার কমানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।