Web Analytics

ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান-সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরাকি দৈনিক আল-মাদা নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায়, কাতাইব হিজবুল্লাহ পশ্চিম ইরাকে সামরিক সরঞ্জাম সরিয়ে নতুন অবস্থান গড়ে তুলেছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকায় অতিরিক্ত যোদ্ধা মোতায়েন করা হয়েছে এবং ইরানি ও হুথি উপদেষ্টারাও অবস্থান করছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করা ইরাকি গোষ্ঠীগুলোর অন্যতম কাতাইব হিজবুল্লাহ।

ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট জানিয়েছে, ইরানে নতুন মার্কিন হামলার জবাবে কী পদক্ষেপ নেওয়া হবে, সে পরিকল্পনা গত কয়েক সপ্তাহে চূড়ান্ত করেছে ইরাকের গোষ্ঠীগুলো। চলতি সপ্তাহের শুরুতে এক ইরাকি কর্মকর্তা আলজাজিরাকে জানান, উত্তেজনা প্রশমনের সমঝোতার পথ খুঁজতে কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি ইরাকে পৌঁছেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।