Web Analytics

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষরিত শতাধিক দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার বিষয়ে ঢাকা থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান। আলোচিত চুক্তিগুলোর মধ্যে ট্রানজিট পণ্য পরিবহনে ভারতীয় জাহাজের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের বিষয়ও রয়েছে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ সংক্রান্ত কিছু খবর ভারতও গণমাধ্যমে দেখেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় স্বার্থ সুরক্ষায় যা করণীয়, ভারত সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও তিনি জানান।

১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষের দিকে আসা এবং যৌথ নদী কমিশনের বৈঠকের অগ্রগতি নিয়েও কথা বলেন মুখপাত্র। তিনি জানান, পানি ও নদীসংক্রান্ত সব বিষয় আলোচনার জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশনের প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে। ওই কাঠামোর অধীনে পানি বণ্টনের বিভিন্ন বিষয়ে কারিগরি পর্যায়ে নিয়মিত আলোচনা চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।