Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম-সলিমগঞ্জ আঞ্চলিক সড়ক তিন মাসে সংস্কার শেষে চালু করা হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় এমপি আব্দুল মান্নান সড়কের বক্স কালভার্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয় এবং শ্যামগ্রাম, বড়িকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়নসহ বাঞ্ছারামপুর উপজেলার লক্ষাধিক মানুষের যাতায়াতের দুর্ভোগের অবসান হয়।

গত ২৭ মে ঈদের আগের দিন টানা ভারী বৃষ্টির পানির চাপে শ্যামগ্রাম ইউনিয়নের বগাহানী গ্রামের সামনে সড়কটি ভেঙে যায়। এতে ওই এলাকার সঙ্গে জেলা ও উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে আমার দেশে সংবাদ প্রকাশের পর ২৯ মে অ্যাডভোকেট আবদুল মান্নান ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন এবং জরুরি ভিত্তিতে বক্স কালভার্ট নির্মাণ শুরু করার নির্দেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম, উপজেলা নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলী বলেন, এমপি ও জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় অল্প সময়ে কালভার্ট নির্মাণ শেষ করে যোগাযোগব্যবস্থা পুনরায় সচল করা সম্ভব হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।