Web Analytics

মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানদের কাছ থেকে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইরান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য পদক্ষেপে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে। এর মধ্যে বুধবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বিকাল সাড়ে ৪টায় ব্রেন্ট ক্রুড ফিউচার্স ১ দশমিক ৭৫ ডলার বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৮৫ ডলারে নামে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুড ফিউচার্স ১ দশমিক ১৮ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৯৪ দশমিক ৯১ ডলারে দাঁড়ায়। এর আগে দুই ধরনের তেলের দামই এক ডলার করে বেড়েছিল। ইউক্রেন ও ইরান যুদ্ধ অবসানের আলোচনা মূল্যায়নের মধ্যে আগের সেশনে ব্রেন্ট চার সপ্তাহের সর্বনিম্নে নেমেছিল।

ফিলিপ নোভার প্রিয়াঙ্কা সচদেভা বলেন, সামরিক হামলা চালিয়ে সংঘাত না বাড়ানোর বিষয়ে ট্রাম্পের পরস্পরবিরোধী সংকেত বাজার বিশ্লেষণ কঠিন করেছে। ভর্টেক্সার হিসাবে অক্টোবরে গড় সরবরাহ ছিল দৈনিক ১৭ দশমিক ১ মিলিয়ন ব্যারেল। যুক্তরাষ্ট্রে ৩০ অক্টোবর শেষ সপ্তাহে অপরিশোধিত তেলের মজুত ৫ দশমিক ২৭ মিলিয়ন ব্যারেল কমেছে, যদিও বিশ্লেষকেরা ৮ লাখ ৮০ হাজার ব্যারেল বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।