Web Analytics

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের বিমান ও পর্যটন খাতকে আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে কাজ করছে। শনিবার রাজধানীর অল কমিউনিটি ক্লাব মিলনায়তনে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, এই অগ্রযাত্রায় নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটিজেএফবির নারী স্বীকৃতি উদ্যোগ প্রশংসনীয়।

চলতি বছরে এভিয়েশন ও ট্যুরিজম খাতে অবদানের জন্য ১০ নারীকে ‘এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পাইলট, কেবিন ক্রু, সেলস অ্যান্ড মার্কেটিং, কাস্টমার সার্ভিস, উদ্যোক্তা, প্রশিক্ষক, জনসংযোগ, ট্যুর গাইড, কালিনারি ট্যুরিজম ও হসপিটালিটি উদ্যোক্তা ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়। প্রতিমন্ত্রী নিজেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বেবিচক, বিভিন্ন এয়ারলাইন ও পর্যটন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইথিওপিয়ান এয়ারলাইন্স ছিল সহযোগী স্পন্সর এবং শেষে ইফতার পার্টির আয়োজন করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।