Web Analytics

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কঠোর সমালোচনা করেছেন। ২৬ এপ্রিল ২০২৬ তারিখে তিনি বলেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ ‘সম্পূর্ণ অপ্রয়োজনীয়’ এবং এটি বিশ্বজুড়ে অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। মের্জের মতে, এই সংঘাত ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রে উত্তেজনা বৃদ্ধি করেছে।

তিনি জোর দিয়ে বলেন, উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল একটি ঐক্যবদ্ধ ইউরোপই কার্যকর ভূমিকা রাখতে পারে। মের্জ জানান, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দুই দিনব্যাপী বৈঠকে ইরানের সংঘাতসহ প্রধান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে।

চ্যান্সেলর আরও বলেন, ইউরোপকে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে এবং নতুন অর্থনৈতিক বাস্তবতা যত কঠিনই হোক না কেন, তা মেনে নিতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।