Web Analytics

পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবাসহ মাদক কারবারি ও ১৬ মামলার আসামি মো. মাসুদ রানাকে (৩০) গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কুয়াকাটা পৌরসভার রাখাইন মার্কেট রোডে হোটেল সাউথ স্টারের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদ রানা কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকার মৃত আবদুল কাদের ফকিরের ছেলে। তিনি বর্তমানে নীলগঞ্জ আবাসনে বসবাস করেন। পুলিশ জানায়, তাকে তল্লাশি করে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মাসুদ রানার বিরুদ্ধে আগে ১০টি মাদক মামলা ও ছয়টি অন্যান্য মামলাসহ মোট ১৬টি মামলা রয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।