Web Analytics

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ এর অধীন দর্শনা বিওপির সীমান্ত পিলার ৭৬/৪-এস সংলগ্ন এলাকায় বিএসএফের ৩২ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি—একজন পুরুষ, তিনজন নারী ও একজন শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

বিজিবির টহলদল তাৎক্ষণিকভাবে ঘটনাটি শনাক্ত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিএসএফ বিজিবির দৃঢ় অবস্থানের মুখে ওই ব্যক্তিদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও আইন লঙ্ঘন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বাহিনী পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।