Web Analytics

সড়কমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী আগস্ট মাসে পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে। শনিবার বিকেলে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রুটে ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ প্রস্তুত রয়েছে এবং জুলাই মাসে নতুন কোচ দেশে আসবে। কোচগুলো হাতে পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে আগস্টেই ট্রেন চলাচল শুরু করা হবে।

তিনি আরও জানান, আগস্টে দুটি নতুন রুটে ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে—প্রথমে ঢাকা-পাবনা এবং পরে ঢাকা-খুলনা রুটে। পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। জনস্বার্থ ও জনগণের প্রত্যাশাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়ন সম্পন্ন হয়েছে এবং সরকার দ্রুত বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।