Web Analytics

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৩১ জুলাই ২০২৬ রাজধানীর ঢাকা কলেজের শহীদ আ ন ম নজিবউদ্দিন খান খুররম অডিটোরিয়ামে দিনব্যাপী ১৪তম ইয়ূথ সামিট আয়োজন করে। ‘নিজেকে জাগিয়ে তুলুন: বিশ্বকে নেতৃত্ব দেওয়ার দক্ষতার সঙ্গে আধ্যাত্মিকতার সমন্বয় সাধন করুন’ প্রতিপাদ্যের এ আয়োজনে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পাওয়া দ্বাদশ শ্রেণির বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের বাছাইকৃত শিক্ষার্থীরা অংশ নেন।

প্রধান অতিথি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে নেতৃত্ব দিতে তরুণদের একাডেমিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শক্তি ও আধুনিক দক্ষতা অর্জন করতে হবে। তিনি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আত্মশুদ্ধির ওপর জোর দিয়ে বলেন, নীতিহীন মেধাবীরা সমাজের বেশি ক্ষতি করে এবং দুর্নীতি দূর করতে ‘সরিষার ভেতরের ভূত’ তাড়াতে হবে। তিনি শহীদ আবু সাঈদকে স্মরণ করে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি মিয়া গোলাম পরওয়ার শিক্ষার্থীদের পড়াশোনায় শতভাগ মনোযোগী এবং মোবাইল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। সমাপনী পর্বে শিবির সভাপতি নূরুল ইসলাম বলেন, নৈতিক ভিত্তি ছাড়া ক্যারিয়ার ও দক্ষতার সফলতা টেকসই নয়। কর্মসূচিতে ক্যারিয়ার, একাডেমিক, দক্ষতা উন্নয়ন, সময় ব্যবস্থাপনা ও নেতৃত্ববিষয়ক সেশন ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।