Web Analytics

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর এটি ছিল প্রথম জাতীয় নির্বাচন। দিনভর বিশ্বমিডিয়া নির্বাচনের উৎসবমুখর পরিবেশ ও বিপুল ভোটার উপস্থিতির খবর গুরুত্ব দিয়ে প্রচার করেছে।

কাতারভিত্তিক আলজাজিরা সরাসরি সম্প্রচার করে ভোটের বিশ্লেষণ ও নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। বিবিসি একে ঐতিহাসিক নির্বাচন আখ্যা দিয়ে ভবিষ্যৎ সরকারের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে। রয়টার্স বিপুল ভোটার উপস্থিতির কথা জানায় এবং ঢাকার এক ভোটারের প্রতিক্রিয়া প্রকাশ করে, যিনি জামায়াত নেতা ডা. শফিকুর রহমানের প্রতি সমর্থন জানান। গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসও নির্বাচনের তাৎপর্য তুলে ধরে।

ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোও ব্যাপকভাবে খবর প্রচার করে। কিছু ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের অভিযোগ থাকলেও পাকিস্তানের ডন ও জিও নিউজ নির্বাচনের ঘটনাকে নতুন দিনের আশার প্রতীক হিসেবে বর্ণনা করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।