Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় উঠছেন। নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধা বিবেচনায় যমুনাকে তার সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য সরকারি বাসা বরাদ্দের কাজও শেষ করেছে সরকারি আবাসন পরিদপ্তর। বর্তমানে যমুনায় অবস্থান করছেন সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, যিনি ২৭ ফেব্রুয়ারি ভবনটি ছাড়বেন।

অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকাও প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য পরিদর্শন করা হয়েছিল, তবে সময়স্বল্পতাসহ কয়েকটি কারণে সেগুলো বাদ দেওয়া হয়। বর্তমানে প্রধানমন্ত্রী গুলশানে নিজ বাসায় থাকছেন এবং সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেখান থেকে যাতায়াত করছেন। তিনি রমজান ও ঈদুল ফিতরের অনুষ্ঠান যমুনায় আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন।

আগের সরকারি বাসভবন গণভবন ২০২৪ সালের আগস্টে বিক্ষোভে ক্ষতিগ্রস্ত হয় এবং এখন সেটি ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে নির্মাণাধীন, ফলে সেখানে থাকার সুযোগ নেই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।