Web Analytics

গোপালগঞ্জে এক নারী শিক্ষানবিশ আইনজীবীর মাথায় পেপারওয়েট নিক্ষেপের অভিযোগে বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে আইনজীবীরা বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল করেন। সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বর ও শহরের কয়েকটি সড়কে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মিলন শরীফ ও অ্যাডভোকেট রোকাইয়া আক্তার রুপা বক্তব্য দেন।

বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীরা জানান, বুধবার গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক মো. সুজন মিয়া আদালতে কথা বলায় ক্ষিপ্ত হয়ে কাচের পেপারওয়েট ছুড়ে মারেন। এতে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথা ফেটে যায়। পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

আইনজীবীরা বলেন, এমন ঘটনার পর ওই বিচারকের বিচারকাজ পরিচালনার অধিকার নেই এবং দ্রুত তার অপসারণ ও শাস্তি দাবি করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।