Web Analytics

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত টেক্সাস রাজ্যের বিতর্কিত অভিবাসী গ্রেপ্তার ও দেশত্যাগ আইন কার্যকরের অনুমতি দিয়েছে। নিউ অরলিন্সভিত্তিক ফিফথ ইউএস সার্কিট কোর্ট অব আপিলস শুক্রবার ২-১ ভোটে আগের স্থগিতাদেশ বাতিল করে এই রায় দেয়। এর ফলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সন্দেহে যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার ও দেশত্যাগে বাধ্য করার ক্ষমতা টেক্সাস কর্তৃপক্ষের হাতে চলে গেল। এর আগে ১৪ মে অস্টিনের ইউএস ডিস্ট্রিক্ট জাজ ডেভিড এজরা নাগরিক অধিকার কর্মীদের করা মামলার পরিপ্রেক্ষিতে আইনটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

বিচারক এজরা বলেছিলেন, রাজ্য আইনটি ফেডারেল সরকারের অভিবাসন ও নাগরিকত্ব সংক্রান্ত একক ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন, যার পর আদালত নিষেধাজ্ঞা তুলে নেয়। ২০২৩ সালের ‘এসবি ৪’ নামের এই আইনটি স্থানীয় ম্যাজিস্ট্রেটদের অভিবাসীদের দেশত্যাগের আদেশ দেওয়ার ক্ষমতা দেয় এবং পুনরায় প্রবেশকে অপরাধ হিসেবে গণ্য করে।

রায়ের পর এসিএলইউ, এর টেক্সাস শাখা ও টেক্সাস সিভিল রাইটস প্রজেক্ট যৌথ বিবৃতিতে রায়টিকে হতাশাজনক বলে উল্লেখ করে এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।