Web Analytics

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ সরকারের অনুরোধের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে এফবিআই তদন্তসংক্রান্ত প্রতিবেদন ও নথি পাঠিয়েছে। সোমবার, ৭ সেপ্টেম্বর দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ থেকে পারস্পরিক আইনি সহায়তার আবেদন পাঠিয়ে ওই দম্পতির যুক্তরাষ্ট্রভিত্তিক হিসাব, ব্যবসা ও সম্পত্তির তথ্য এবং কথিত অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্তে সহযোগিতা চাওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল অথরিটি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ২০২৫ সালের ১৯ মে আবেদনটি গ্রহণ করে। পরে এফবিআই তদন্ত করে সম্পত্তির রেকর্ডসহ বিভিন্ন নথি পাঠায়, যা একটি সিডিতে সংযুক্ত করে দুদককে দেওয়া হয়েছে।

দুদক জানিয়েছে, চাওয়া সব তথ্য এখনো পাওয়া যায়নি এবং বাকি রেকর্ড পরে পাঠাবে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের প্রক্রিয়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধীনে চলমান। প্রাপ্ত নথি চলমান অনুসন্ধান ও তদন্তে যাচাই করবে দুদক। এর আগে ঢাকার একটি আদালত বিভিন্ন দেশে সাইফুজ্জামানের ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছিল, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ৪০টি বাড়ি ও ফ্ল্যাট রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।