Web Analytics

নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ী আসনে বিএনপি প্রার্থীকে ভোট দেওয়ায় ফাতেমা আক্তার নামের এক নারীকে স্বামী মো. ইদ্রিস তালাক দিয়েছেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বামীর পছন্দের স্বতন্ত্র প্রার্থীকে ভোট না দিয়ে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় এ ঘটনা ঘটে। পরে বিএনপি জানায়, তারা ফাতেমা ও তার তিন শিশুসন্তানের দায়িত্ব নেবে। বিজয়ী প্রার্থী জয়নুল আবেদিন ফারুকের নির্দেশে স্থানীয় নেতারা ফাতেমার বাড়িতে গিয়ে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী প্রদান করেন।

প্রতিবেদন অনুযায়ী, ভোটের পর ফাতেমা স্বামীকে জানান যে তিনি ধানের শীষে ভোট দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে ইদ্রিস তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং পরে পরিবারের সামনে তিন তালাক দেন। বর্তমানে ফাতেমা কেশারপাড় গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছেন।

অভিযুক্ত ইদ্রিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ ছিল। ইদ্রিসের বাবা মো. রফিক দাবি করেন, ভোট নয়, পারিবারিক কলহ ও ব্যক্তিগত সমস্যার কারণেই তালাকের ঘটনা ঘটেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।