Web Analytics

এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারপ্রধানের প্রতি কার্ডনির্ভর সহায়তার বদলে মানুষের প্রকৃত কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া স্টেশন মাঠে জুলাই পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটির আয়োজন করে মোহনগঞ্জ উপজেলা এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারি সুবিধা অনেক সময় দলীয় লোকজন পায়, প্রকৃত দরিদ্ররা পায় না। প্রশাসনের তদারকিতে দুঃস্থ মানুষের কাছে কার্ড পৌঁছানো নিশ্চিত করার দাবি জানান তিনি। হাওরে মাছ ধরা বন্ধের সময়ে জেলেদের ৩০ কেজি ধান দেওয়াকে অপর্যাপ্ত উল্লেখ করে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলেন।

হাওরাঞ্চলের মৎস্যসম্পদ ও পর্যটন বিকাশে নেত্রকোনা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ নিয়ে বিশেষ পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি জুলাই সনদ বাস্তবায়ন, পুলিশ, আদালত ও সংবিধান সংস্কারের দাবি তোলেন এবং বলেন, সরকারকে যৌক্তিকভাবে বিরোধিতা করলেও জাতির প্রয়োজনে সহায়তা করবেন। তবে সংস্কার ও সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে সহযোগিতা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।