মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দেওয়ার পর দেশটিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, এসব হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকাও লক্ষ্যবস্তু হয়েছে। আলবোরজ প্রদেশের আবাসিক এলাকায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। প্রাদেশিক ডেপুটি গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন এবং আরও ২৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পশ্চিম ইরানের খোরামাবাদ বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে, যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলছে। ইরানিয়ান রেড ক্রিসেন্ট বেসামরিক এলাকায় হামলার তীব্র নিন্দা জানিয়ে জানিয়েছে, দেশজুড়ে অন্তত ১৭টি বেসামরিক স্থানে হামলা হয়েছে। সংস্থাটি বলেছে, প্রতিরক্ষাহীন সাধারণ মানুষের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাতভর হামলায় দেশজুড়ে নিহতের সংখ্যা দুই ডজনের কাছাকাছি পৌঁছেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।