Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে নাজিম উল্লাহ নামে ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার জুম্মা নামাজের পর এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল আউয়ালের গোষ্ঠী এবং ফজলুল হকের গোষ্ঠীর মধ্যে পুকুর ও জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই নাজিম উল্লাহ মারা যান। তিনি আব্দুল আউয়ালের গোষ্ঠীর আব্দুল আউয়ালের তৃতীয় ছেলে। উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের প্রাথমিকভাবে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

নাসিরনগর থানার উপপরিদর্শক জাহান ই আলম জানান, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।