Web Analytics

চাঁপাইনবাবগঞ্জে এবারো আম পাড়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। আম পরিপক্ক হলেই তা গাছ থেকে পাড়া ও বাজারজাত করা যাবে। সোমবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, কেউ অপরিপক্ক আম বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সভাটি ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন এবং নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ বিষয়ে অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আম চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আম বাগান রয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৫৮ হাজার ১২ মেট্রিক টন।

এই সিদ্ধান্তের মাধ্যমে মানসম্মত ও নিরাপদ আম উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি জেলার আমের সুনাম বজায় রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।