Web Analytics

খুলনা ওয়াসায় ২৫৯৮ কোটি টাকার খুলনা পানি সরবরাহ প্রকল্প-২-এর প্রকল্প পরিচালক নিয়োগ নিয়ে জোর গুঞ্জন চলছে। তালিকায় নাম না থাকা সত্ত্বেও নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম গত বুধবার মন্ত্রণালয়ে সাক্ষাৎকারে অংশ নেন। তার আকস্মিক উপস্থিতি ও অতীতের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকে আশঙ্কা করছেন, তিনি দায়িত্ব পেলে প্রকল্পে অনিয়ম বাড়তে পারে এবং নগরবাসীর ভোগান্তি বাড়বে।

অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসানের সভাপতিত্বে ওই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। তিনজন প্রকৌশলীকে আনুষ্ঠানিকভাবে ডাকা হলেও রেজাউল ইসলাম বিনা চিঠিতে হাজির হন। তিনি ২০২৫ সালের ডিসেম্বরে অস্থায়ীভাবে পিডির দায়িত্ব পেয়েছিলেন, যা নিয়ে আর্থিক লেনদেন ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ ওঠে। পরে ছাত্র ও নাগরিক সংগঠনের প্রতিবাদের মুখে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এখনও পিডি নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি। স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন প্রকাশের পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানা গেছে। খুলনা ওয়াসা ও প্রকৌশলী মহলে স্বচ্ছতা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে নজরদারির দাবি উঠেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।