Web Analytics

জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ৪ আগস্ট যুক্তিতর্কের দিন নির্ধারণ করেছে। রোববার দুপুরে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়।

প্যানেলের অন্য দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এদিন ২৬তম সাক্ষী তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদকে জেরা করেন স্টেট ডিফেন্সের আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ; তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর মঈনুল করিমসহ অন্যরা।

গত ২৬ জুলাই সাংবাদিক আশরাফ কায়সার সাক্ষ্য দেন এবং আওয়ামী লীগের দীর্ঘ শাসনামল ও জুলাই গণঅভ্যুত্থানের বর্ণনা দেন। প্রথম দফার সাক্ষ্যগ্রহণ ২৭ এপ্রিল শেষ হলেও প্রসিকিউশনের আবেদনে তাঁর জবানবন্দি নেওয়া হয়, পরে তদন্ত কর্মকর্তাও পুনরায় জবানবন্দি দেন। অন্য আসামিরা আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান; সবাই পলাতক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।