Web Analytics

পাকিস্তানের সেনাবাহিনী ঘোষণা করেছে যে, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। বুধবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালে ভারতের মোকাবিলার চেয়েও বেশি শক্তি, নির্ভুলতা ও দৃঢ় সংকল্প নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

আইএসপিআর জানায়, পাকিস্তান একটি শান্তিকামী দেশ এবং এর সশস্ত্র বাহিনীর প্রতিটি প্রচেষ্টা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় নিবেদিত। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের জন্য শান্তি সম্মান, মর্যাদা ও সার্বভৌম সমতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। সেনাবাহিনী পরিবর্তনশীল ভূরাজনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং প্রতিপক্ষের আগ্রাসী সক্ষমতা অর্জনের প্রচেষ্টাও নজরে রাখছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দেশ রক্ষায় সেনাবাহিনীর সংকল্প, সতর্কতা ও প্রতিশ্রুতি অটল রয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় সক্ষমতা, উন্নত প্রযুক্তি ও পেশাগত উৎকর্ষ অর্জনে বিনিয়োগ অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।