Web Analytics

বিশ্বকাপের শেষ ষোলোয় মিসরের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের পর ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা কায়ে’ জানায়, এএফএর অফিসিয়াল মেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে কিছু মেইল পাঠানো হয়, যেখানে আর্জেন্টিনার জয়কে দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফল বলা হয় এবং মিসরের খেলোয়াড়দের প্রশংসা করা হয়। পরে এএফএ আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, এসব মেইল তাদের নয় এবং এটি একটি সাইবার হামলার ফল।

এএফএর অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা গেছে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই হামলার সঙ্গে জড়িত। সংস্থাটি সবাইকে সতর্ক করে জানিয়েছে, তাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো অস্বাভাবিক বার্তা বা লিংক এড়িয়ে চলতে। একই সঙ্গে তারা জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এদিকে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ এনে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে।

সব বিতর্ক পেছনে ফেলে আজ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা, যেখানে তাদের লক্ষ্য সেমিফাইনালে ওঠা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।