Web Analytics

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় কলেজ প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি নিরাপত্তাজনিত কারণে কমিটির সদস্যদের নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন। অধ্যক্ষ জানান, ঘটনার সময় পরিস্থিতি ছিল গুরুতর এবং কারা কীভাবে জড়িত ছিলেন তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার (২১ এপ্রিল) সকাল থেকে দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়, যা প্রায় এক ঘণ্টা ধরে চলে। ধাওয়া–পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও আতঙ্কের কারণে ক্যাম্পাসজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে বিকেল সাড়ে চারটার দিকে ছাত্রশিবিরের বিক্ষোভকে কেন্দ্র করে আবারও সংঘর্ষ হয়। উভয়পক্ষের দাবি, অন্তত ২০ জন আহত হয়েছেন।

তদন্ত কমিটি ঘটনাগুলো পর্যালোচনা করে দোষীদের শনাক্ত করবে বলে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।