Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, ওয়াশিংটন ইরানে আবার সামরিক হামলা চালাতে পারে, সম্ভবত ‘আগামীকালই’। তবে তেহরানের সঙ্গে একটি ‘বড়, সুন্দর’ চুক্তি হলে সামরিক পদক্ষেপ এড়ানো সম্ভব বলেও তিনি জানান। সম্ভাব্য হামলার প্রস্তুতি কতদূর এগিয়েছে জানতে চাইলে ট্রাম্প বলেন, বিষয়টি বিবেচনায় আছে; তবে তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেননি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছালে ইরান আরও সামরিক পদক্ষেপ এড়াতে পারে। তবে তেহরান সেই চুক্তি মেনে চলবে কি না, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই তাঁর মূল লক্ষ্য। তিনি আরও বলেন, বি-২ বোমারু বিমান ব্যবহার করে অতীতে চালানো যুক্তরাষ্ট্রের অভিযান স্থায়ী ফল নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল না।

ট্রাম্প বলেন, হয় তাঁকে বিষয়টির পুরোপুরি অবসান ঘটাতে হবে, নয়তো ইরান চুক্তি করবে; তবে তিনি নিশ্চিত নন। যুদ্ধ শুরুর আগের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বেড়েছে বলেও তিনি দাবি করেন, যদিও কোনো পরিসংখ্যান দেননি। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর শুরু হওয়া যুদ্ধ পরে মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং স্থায়ী সমাধান এখনো হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।