Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধ শুরুর আগের তুলনায় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো এখন বেশি তেল রপ্তানি করছে। হরমুজ প্রণালির ঝুঁকি এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের মাধ্যমে এই সরবরাহ বাড়ানো হচ্ছে। জ্বালানি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ১৮ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে তাদের রপ্তানি ছিল দৈনিক ২ কোটি ৪৬ লাখ ব্যারেল, যা যুদ্ধের আগে ছিল ২ কোটি ৩৩ লাখ ব্যারেল।

এই পরিবর্তন ইরানের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে, যখন দেশটি হরমুজে নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা করছে। যুক্তরাজ্যের ইউকেএমটিও গত সপ্তাহে প্রণালিতে অন্তত ১২টি হামলার তথ্য দিয়েছে। একটি কনটেইনার জাহাজও ডুবে গেছে, যা সম্ভবত ক্ষেপণাস্ত্র বা অন্য অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঝুঁকি কমাতে ছোট জাহাজ থেকে প্রণালির বাইরে অপেক্ষমাণ বড় ট্যাংকারে তেল স্থানান্তর করা হচ্ছে।

সৌদি আরব লোহিত সাগর দিয়ে রপ্তানি বাড়িয়েছে এবং মিসর হয়ে ভূমধ্যসাগরীয় পথে পাইপলাইনভিত্তিক পরিবহনের ব্যবস্থা করেছে। কেপলার বলছে, সেপ্টেম্বরে ইরান ছাড়া উপসাগরীয় দেশগুলোর রপ্তানি করা অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ হরমুজ এড়িয়ে গেছে; যুদ্ধের আগে তা ছিল ১৭ শতাংশ। ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৯ ডলারে থাকলেও দীর্ঘ পথের কারণে পরিবহন ব্যয় বেড়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।