Web Analytics

নেত্রকোনায় এক যুবকের বিরুদ্ধে ইসলাম ধর্ম গ্রহণ করে এক মুসলিম তরুণীকে বিয়ে এবং পরে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে গোপনে আরেক নারীকে বিয়ের অভিযোগে প্রতারণার মামলা হয়েছে। মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা শিপুল আক্তার খানম গত ২০ জুলাই নেত্রকোনা সদর আমলি আদালতে মামলাটি করেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত অর্জুন ধর হীরা ওরফে হীরা ধর খালিয়াজুরী উপজেলার শালদীঘা গ্রামের বাসিন্দা। মামলায় তাঁর মা কৃষ্ণা রানী ঘোষকেও আসামি করা হয়েছে। মামলার অভিযোগ ও স্থানীয় সূত্র অনুযায়ী, ২০১৪ সালে হীরা ইসলাম ধর্ম গ্রহণ করে মো. হীরা মিয়া নাম নেন এবং শিপুলকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালে মায়ের প্ররোচনায় তিনি আবার হিন্দু ধর্মে ফিরে পার্শ্ববর্তী এলাকার এক হিন্দু তরুণীকে বিয়ে করেন। বিষয়টি নিয়ে প্রশ্ন করায় শিপুলের ওপর যৌতুকের দাবিতে নির্যাতন শুরু হয় বলেও অভিযোগ। শিপুল সন্তানদের পরিচয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। হীরা দাবি করেছেন, তিনি অনেক আগেই শিপুলকে তালাক দিয়েছেন। পিবিআই জানিয়েছে, তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।