Web Analytics

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে আরও অগ্রগতি অর্জনের প্রচেষ্টায় পাকিস্তান দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে বুধবার জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শাহবাজের ভাষ্য, প্রতিবেশী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তান একজন আন্তরিক ও সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

তিনি ইসলামাবাদ সমঝোতা স্মারকের কথা উল্লেখ করেন, যাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শাহবাজ শরিফ স্বাক্ষর করেছিলেন। চুক্তির পর পরিস্থিতি কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে বলে দুঃখ প্রকাশ করলেও তিনি বলেন, পাকিস্তান এই প্রচেষ্টায় পুরোপুরি মনোযোগী এবং আশা হারায়নি।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি হয়। পরে ইসলামাবাদে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের ২০ ঘণ্টার বেশি আলোচনা হয়। পাকিস্তান ও কাতারের সহায়তায় ১৮ জুন স্বাক্ষরিত স্মারকে দীর্ঘমেয়াদি চুক্তির আলোচনার কাঠামো ও ৬০ দিনের সময়সীমা ছিল। এরপর হামলা পুনরায় শুরু হলেও শাহবাজ একে চলমান প্রক্রিয়া বলেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।