Web Analytics

ধর্ম-বর্ণনির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা যুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলেন এবং সেই ঐক্যের ফলেই স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। তিনি বলেন, এই ঐক্য ও সম্প্রীতি নষ্টের যেকোনো প্রচেষ্টা শক্তভাবে প্রতিহত করতে হবে। হিন্দু-মুসলমানের দীর্ঘদিনের সামাজিক বন্ধন অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।

পশ্চাৎপদ মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে কর্মসূচি এবং সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। প্রতিনিধি দল তাকে শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করে সফরের আশ্বাস দেন। রাষ্ট্রপতি বলেন, সরকার ধ্বংসপ্রাপ্ত অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন ও দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।