Web Analytics

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৫০ হাজির লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১৯ জন হাজি দেশে ফেরেন। অভিযোগ অনুযায়ী, তাদের মধ্যে প্রায় দেড়শো হাজির লাগেজ কেটে মালামাল নেওয়া হয়েছে। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের ফেসবুক পোস্টে এই অভিযোগ প্রকাশ পায় এবং তিনি বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চার-পাঁচজন হাজি মৌখিকভাবে অভিযোগ করলেও কেউ লিখিত অভিযোগ দেননি। তিনি বলেন, বিমান ও এভসেকের নিরাপত্তা বিভাগ বিষয়টি তদন্ত করছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

লিখিত অভিযোগ না থাকলেও বিমানবন্দর ও বিমান কর্তৃপক্ষ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে বলে জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।