Web Analytics

ইউক্রেনের রাজধানী কিয়েভে সামরিক গোয়েন্দা সংস্থা হুর এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের সদস্যদের মধ্যে বুধবার ভোরে গুলিবিনিময় হয়েছে। কয়েক ঘণ্টার উত্তেজনার পর রাশিয়ার নাগরিক ও ইউক্রেনের পক্ষে লড়াইরত জ্যেষ্ঠ কমান্ডার স্তেপান কাপলুনভের অ্যাপার্টমেন্টের বাইরে এ ঘটনা ঘটে। এতে হুরের তিন সদস্য গুলিবিদ্ধ হন, তাঁদের একজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার এসবিইউ কাপলুনভের বিরুদ্ধে রুশ নিরাপত্তা সংস্থার হয়ে হত্যাচক্রান্তের অভিযোগ তোলে এবং জানায়, স্বীকারোক্তির পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কাপলুনভ ও অন্যরা বলেন, স্বীকারোক্তি জোর করে নেওয়া হয়েছে। কাপলুনভের দাবি, ১০ দিন আগে তাঁকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে হাতকড়া ও চোখ বেঁধে রুশ গুপ্তচর হিসেবে স্বীকারোক্তি দিতে চাপ দেওয়া হয়। এসবিইউ গুলি চালানোর কথা স্বীকার করে বলেছে, তল্লাশির সময় তাদের কর্মকর্তারা বাধার মুখে পড়েছিলেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘটনাকে ‘একেবারেই লজ্জাজনক ঘটনা’ আখ্যা দিয়ে অ্যাটর্নি জেনারেলকে তদন্তের নির্দেশ দিয়েছেন। জড়িত ইউনিটগুলোর কমান্ডারদের ভূমিকাও তদন্ত হবে। হুর কমান্ডার ওলেক্সি সেরেদিউক এসবিইউর কর্মকাণ্ডকে সংঘাতের সূত্রপাত বলে দাবি করেছেন। কাপলুনভের আইনজীবী জানান, কমান্ডারদের আলোচনার পর তদন্ত এগোনোর বিষয়ে সমঝোতা হলেও সকাল সাড়ে ৮টার দিকে গুলি শুরু হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।