Web Analytics

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে স্থাপিত কনটেইনার মোবাইল স্ক্যানিং মেশিনটি তিন বছর ধরে অচল রয়েছে। ফলে আমদানি পণ্যবাহী ট্রাকের ভেতরের মালামাল পরীক্ষা করতে প্রচলিত কায়িক পদ্ধতি ব্যবহার করতে হচ্ছে। এতে পণ্য খালাসে সময় বাড়ছে এবং ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের ভোগান্তি হচ্ছে। চীনের সহযোগিতায় ২০২০ সালের এপ্রিলে মেশিনটি স্থাপন করা হয়েছিল।

যন্ত্রটি পণ্যবাহী ট্রাক বা কনটেইনার না খুলেই বিশেষ প্রযুক্তিতে ভেতরের মালামাল পরীক্ষা করার সুযোগ দিত। তবে চালুর কিছুদিন পর থেকেই এতে কারিগরি সমস্যা দেখা দেয়। একাধিকবার মেরামতের পর ২০২৩ সালের নভেম্বরে এটি আবার বিকল হয়। এখন সন্দেহজনক চালানের ক্ষেত্রে অনেক সময় বস্তা, কার্টন ও প্যাকেট খুলে সরাসরি পরীক্ষা করতে হচ্ছে, যাতে মোড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং খালাসে অতিরিক্ত সময় লাগছে।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন দ্রুত মেশিনটি সচলের দাবি জানিয়েছেন। কাস্টম হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, মেরামত ব্যয় ও প্রশাসনিক উদ্যোগ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের জটিলতার কথা ছিল এবং জাতীয় রাজস্ব বোর্ডে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। বন্দরের কার্গো টার্মিনালের পৃথক স্ক্যানার দিয়ে বর্তমানে আমদানি চালান স্ক্যান করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।