Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি আর নেই। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৩২ বছর। পরিবার ও দলীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। তিনি স্বামী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।

রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১২–১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং ছাত্রজীবন থেকেই বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি ২০১৯ সালে রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী হন এবং ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও ২০২৪ সালের জুলাই বিপ্লবেও অংশ নেন। পরবর্তীতে তিনি এনসিপিতে যোগ দিয়ে বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন এবং গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে এনসিপি ও সংশ্লিষ্ট রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতারা গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।