Web Analytics

জার্মানির বার্লিনে নির্বাসিত ইরানি স্বঘোষিত ‘যুবরাজ’ রেজা পাহলভির ওপর এক বিক্ষোভকারী লাল রঙের তরল পদার্থ নিক্ষেপ করেছেন। বৃহস্পতিবার ফেডারেল প্রেস কনফারেন্স ভবন থেকে সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, পাহলভি গাড়ির দিকে যাওয়ার সময় তরলটি তার ঘাড় ও কাঁধে লাগে। তিনি সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। জার্মান পুলিশ ঘটনাস্থলেই বিক্ষোভকারীকে আটক করে।

সংবাদ সম্মেলনে রেজা পাহলভি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির তীব্র সমালোচনা করেন। তিনি একে ‘অকার্যকর’ বলে উল্লেখ করে ইরান সরকারের ওপর সামরিক চাপ অব্যাহত রাখার পক্ষে মত দেন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে নির্বাসনে থাকা পাহলভি সাম্প্রতিক ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে নিজেকে ইরানের ভবিষ্যৎ রাজনীতির অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে, যুদ্ধের পক্ষে তার অবস্থানের প্রতিবাদেই এই হামলা চালানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।